Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় জাল নোটসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি |  ১২ জুলাই, ২০১৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাঁচশ টাকার ১১টি জাল নোটসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দিনগত রাত ১১টার দিকে গারদবাজার রেজাউলের দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- শামিম আহমদ (৩৭) ও উসতার মিয়া (৪০)। তাদের বাড়ী বড়লেখা ও কুলাউড়া উপজেলায় বলে পুলিশ জানায়।

কুলাউড়া থানার উপপরিদর্শদ (এসআই) নুর হোসেন জানান, গারদবাজারের রেজাউলের দোকানে তারা দু’জন কেনাকাটা করে ৫শ’ টাকার নোট দেন। 

সন্দেহ হলে তা পরীক্ষা করে জালনোট বলে নিশ্চিত হন রেজাউল। এ সময় তিনি ওই দু’জনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শার্ট ও প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে ৫শ’ টাকার ১১টি জালনোট উদ্ধার করে।

এসআই আরো জানান, তারা দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছিল।
 
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.