Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহবায়ক কমিটি

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং এস ১২০৬৮) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ আহবায়ক কমিটি গঠন কর হয়।

করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নানকে আহবায়ক, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ শর্মাকে যুগ্ম আহবায়ক ও কাঠাঁলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল চক্রবর্তীকে সদস্য সচিব ও আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথীন্দ্র ব্যানার্জী ও শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা খানমকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং এস ১২০৬৮) এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.