গোয়াইনঘাট প্রতিনিধি | ২৯ সেপ্টেম্বর, ২০১৮
সিলেটের গোয়াইনঘাটের ৯নং ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্থানীয় ডৌবাড়ি ইউনিয়ন কমপ্লেক্সের সামনে নাগরিক ঐক্য পরিষদ ডৌবাড়ির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ রেখে নাগরিক বিড়ম্বনা, বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে দ্রুত অপসারণসহ চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেছেন এলাকাবাসী। তাদের দাবি, চেয়ারম্যান নেহালের একের পর এক লাগামহীন দুর্নীতির কারণে পুরো ইউনিয়ন যেন মুখ থুবড়ে পড়ছে। দুর্নীতিগ্রস্থ এ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ইতিপূর্বে প্রশাসনেও স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী
ডৌবাড়ি ইউনিয়নের নাগরিক ঐক্যের সভাপতি মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে ও নাগরিক ঐক্যের সদস্য সচিব মিসবাহ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও মুরুব্বী মো. আসলম।
বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উন্নয়ন সংসদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাস্টার, হাজ্বী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুছব্বির আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাস চন্দ্র পাল ছানা, জলুরমুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ শামিম, লেঙ্গুড়ার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, মনসুর মহসিন ডৌবাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইয়াকুব আলী, ছাত্রনেতা এম নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, সালেহ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ৬নং ফতেপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, ইউনিয়ন যুবলীগের সদস্য ঈসমাইল আলী, ইমরান আহমদ, ইউপি সদস্য আজিজ উল্লাহ,বশির উদ্দিন, মো. হাফিজ উল্লাহ, ডৌবাড়ী ইউনিয়ন ছাত্র পরিষদের আহবায়ক ছাত্রনেতা আবু তায়েফ, ফখরুল ইসলাম, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান, তুহিন, এনামুল, নাজিম উদ্দিন, দেলোয়ার, জসিম উদ্দিন, তানজিল, সাঈদুর রহমান প্রমুখ।