সিলেটটুডে ডেস্ক | ২৯ সেপ্টেম্বর, ২০১৮
হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. সফর আলী খানের উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর তালতলা পয়েন্টস্থ সংঘটনের জেলা কার্যালয় সামনে থেকে মিছিলটি শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবিবাজার পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোজ্জামেল আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জমির আলীর পরিচালনায় সমাবেশে বক্তারা এম. সফর আলী খানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি দাবী করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইউসুফ জামিল, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, অর্থ সম্পাদক জায়েদ আহমদ, প্রচার সম্পাদক আকির হোসেন, দপ্তর সম্পাদক মো. ফজলু মিয়া, জেলা সদস্য হারুনুর রশিদ, মঈনউদ্দিন মুন্না, বেলাল খান, আহমদ আলী, ফখরুল ইসলাম, মহানগর কমিটির সভাপতি হারুন রশিদ মিয়া, বাবুল দাশ, নগর মহিলা কমিটির সাধারণ সম্পাদক রিনা খাতুন, কলি বেগম, হালিমা আক্তারসহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেত্রীবৃন্দ।