Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা যুবলীগের আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রস্তাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস ঘোষণা করায় সিলেটে আনন্দ মিছিল করেছে জেলা যুবলীগ।  

শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা যুবলীগের উদ্যোগে নগরীতে আনন্দ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে  সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে সমাপ্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, সাংগঠনিক সম্পাদক এড. মো. জুয়েল, প্রচার সম্পাদক জাহিদ সারওয়ার সবুজ, খালেদ আহমদ চৌধুরী, রুমেল আহমদ, জেলা যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, সাজলু লস্কর, তোফায়েল আহমদ, জহিরুল ইসলাম জুয়েল, আরশ আলী, ফজলুর রহমান জসিম, শাহ আলমগীর কবির, এস. এম. রাসেল, স্বপন আহমদ, খালেদ আহমদ, শামীম আহমদ, সজিব আহমদ, হেলাল আহমদ মায়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সাইফুর রহমান, কালাম আহমদ, ফাহিম আহমদ, নুরুল হোসেন নুরু, রাজু খানসহ নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.