Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাবের বস্ত্র বিতরন

নিউজ ডেস্ক |  ১২ জুলাই, ২০১৫

বাগবাড়ি এলাকায় অবস্থিত ছোটমণি নিবাসে অনুষ্ঠিত হয়ে গেল লিডিং ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাব কর্তৃক আয়োজিত 'Eid Cloth & Food Distribution-2015'.

এতে সর্বমোট ৫১ জন এতিম শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার দুপুরে ‘শিশু নিবাস’ প্রাঙ্গণে এই বিতরণ পর্ব শুরু হয়। এসময় বক্তব্য রাখেন ক্লাব উপদেষ্টা ও লিডিং ইউনিভার্সিটির ব্যাবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, সোস্যাল সার্ভিসেস ক্লাবের সাবেক সভাপতি শামির আহমেদ শাকির ও সাবেক সহ-সভাপতি আদনান রহমান।

বক্তারা লিডিং ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও জনকল্যানমূখী উদ্যোগ গ্রহনের আহ্বান জানান।

এছাড়াও ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাবের বর্তমান সভাপতি সাবের আহমদ, সহ-সভাপতি তাহের তালুকদার, তৌসিফ চৌধুরী, সাধারণ সম্পাদক জাকি ইসলাম তানিম প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.