Sylhet Today 24 PRINT

নিরাপদ সড়কের দাবিতে সিলেটে স্কলার্সহোমের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে সিলেটে সচেতনতামূলক মানববন্ধন করেছে স্কলার্সহোমের শিক্ষার্থীরা।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মেজরটিলা ক্যাম্পাসের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কলেজ অধ্যক্ষ অধ্যাপক নাজমুল বারী জামালী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে, মানুষের জীবনের নিরাপত্তায় সচেতনতা অবলম্বন করা অত্যন্ত জরুরী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের ন্যায় এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করণে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

মানবন্ধনে স্কলার্সহোম মেজরটিলা কলেজের ভাইস প্রিন্সিপাল কিরণ কুমার মণ্ডল, শিক্ষক মো. নুরুজ্জামান রাসেল, মো. আতাউর মো. রুহুল আমিন, সুজিত কান্তি দাশ, মাহবুবুল আলম, রুমা রানী পাল, অলক কান্তি দেব, এমদাদুল হক, মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.