Sylhet Today 24 PRINT

সিলেটের র‌্যাব কমপ্লেক্সে ২০ হাজার গাছের চারা রোপণ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটে নবনির্মিত র‌্যাব কমপ্লেক্সে দেশি বিদেশী বিভিন্ন জাতের প্রায় ২০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। দশ একর জায়গার উপর নবনির্মিত র‌্যাব কমপ্লেক্সের সৌন্দর্য বর্ধনে সবুজায়নের অংশ হিসেবে দেশী বিদেশী প্রায় ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
 
রোববার (৩০ সেপ্টেম্বর) বিভিন্ন জাতের দেশি বিদেশী গাছের সমারোহে ‘সবুজায়ন’ উদ্বোধন করেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েমসহ অন্যান্য কর্মকর্তাসহ র‌্যাব সদস্যরা।

উল্লেখ্য যে, ২০১১ সালে নতুন এই কার্যালয়ের জমির আনুষঙ্গিক কাজ শুরু হয়। তারপর ২০১৫ সালের ২৮ মার্চ র‌্যাবের এই কমপ্লেক্সটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তিপ্রস্তর স্থাপনের দুবছর পর ২০১৭ সালের ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমপ্লেক্সটি উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.