Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আন্তর্জাতিক নদী দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি  |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

‘নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করুন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নদী দিবস পালিত হয়েছে।

রোববার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় র‌্যালী শেষে কমলগঞ্জ সরকারি মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা, সিলেট অফিসের আয়োজনে হিসাব রক্ষক মো. আজাদের সঞ্চালনায় কমলগঞ্জ সরকারি মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিন আহমদ, মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন প্রমুখ।

ভারত থেকে বেরিয়ে আসা আঁকা-বাঁকা ধলাই নদীর পূর্বের ও বর্তমান চিত্র নিয়ে অনুষ্ঠানের শুরুতে প্রোজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সম্মুখে তুলে ধরা হয়। অনুষ্ঠানে আলোচকরা ধলাই নদীর চরম দুরবস্থার কথা তোলে ধরে বলেন, অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে পলি বালি উত্তোলনের ফলে নদীর ক্ষতি বয়ে আনছে। তাছাড়া দূষণ, দখল ও নানা অপরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে নদীর তলদেশ ভরাট হয়ে মৃত্যু মুখে পতিত হচ্ছে নদী।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.