Sylhet Today 24 PRINT

সিলেটের মির্জাজাঙ্গাল থেকে ২ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে ছিনতাইয়ের সময় ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মির্জাজাঙ্গাল পয়েন্টে সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে চালকের টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়ার সময় চালকের চিৎকার শুনে জনসাধারণের সহায়তায় এই এলাকায় টহলরত পুলিশ ২ ছিনতাইকারীকে আটক করে। এসময় ছিনতাইয়ে জড়িত থাকা অপর ২ ছিনতাইকারী পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, নগরীর দাড়িয়াপাড়া মেঘনা-বি/৪৮ এর বাসিন্দা আকাশ দাসের পুত্র অভি দাস (১৮), নগরীর কুয়ারপাড় রজনীগন্ধা-৯২ এর বাসিন্দা শুভন লাল দাসের পুত্র বিলাস দাস(১৯)। এসময় ২টি ধারালো চাকু ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করে পুলিশ।

এসময় নগরীর মির্জাজাঙ্গাল এলাকার রুপন চৌধুরীর পুত্র দিপ চৌধুরী (২৬) ও একই এলাকার রাকেশ চৌধুরীর পুত্র তিলক চৌধুরী (২৯) পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.