Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিপনেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জের (বিপনেট) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ অক্টোবর) সকালে হীড বাংলাদেশের সেমিনার কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
 
বিপনেটের সভাপতি চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, মালেয়া ফাউন্ডেশনের পরিচালক মৃণাল কান্তি ত্রিপুরা, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, মনিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ সিংহ, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সিলেট আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শ্যামল দেববর্মা, জিএসাইপিএফের মহাসচিব ফিলা পত্মীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ও সংগঠনের গঠনতন্ত্র সংশোধনসহ পাশ করা হয়। সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণে আদিবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.