Sylhet Today 24 PRINT

এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ডে সিলেট চেম্বার সভাপতির যোগদান

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৮

‘এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ড-২০১৮’ এর গ্রান্ড ফিনালে ও গালা ইভনিং অনুষ্ঠানে যোগদান করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ।

গত রোববার (৩০ সেপ্টেম্বর) লন্ডনস্থ ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে দায়িত্বপালনকারী সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, লন্ডন বরো অব ব্র্যান্টের সাবেক মেয়র পারভেজ আহমদ, আল-হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট ইকবাল আহমদ, চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ সামাদ চৌধুরী ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট এম. এম. কামাল ইয়াকুব।

এছাড়াও অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ, ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ব্রিটিশ বাংলাদেশী বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.