Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২৫০ পিস ইয়াবাসহ হেলেনা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ অক্টোবর) ভোর রাতে থানার এসআই কামাল হোসেন নোয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত হেলেনা আক্তার উপজেলার নারায়নপুর ইসলামাবাদ গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.