Sylhet Today 24 PRINT

মাধবপুরে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের অর্থায়নে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাই আশ্রয়ণ প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এ স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান।

সভায় আরও বক্তব্য রাখেন কাউন্সিলর বাবুল হোসেন, ইসরাত জাহান ডলি, রোজিনা চৌধুরী, সোহেলী আক্তার শেলী, রুবিনা আক্তার প্রমুখ। একই দিন বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যায়ের ছাত্র-ছাত্রীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৩৬টি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের গরীব অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.