Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখা ও পৌর শাখা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) আনুষ্ঠানিকভাবে কমিটির নেতৃবৃন্দের কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক স্বাক্ষরিত কমিটির কপি হস্তান্তর করেন।

মো. নুরুল আলম সিদ্দিকীকে সভাপতি ও মো. তাজ উদ্দিন তাজুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা বিএনপি কমিটি ও মো. মোচ্ছাবির আলী মুন্নাকে সভাপতি ও মো. শামিম আহমেদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ৩০ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের অনুমোদনক্রমে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির একটি কমিটি গঠিত হয়। কমিটি গঠন হওয়ার পর থেকেই পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.