মৌলভীবাজার প্রতিনিধি | ১২ জুলাই, ২০১৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-জুনেদ মিয়া (২৯), শাহেদ আহমদ (৩৮),খলিল মিয়া (৫৫), লিয়াকত মিয়া (৪৪), দিলদার হোসেন (৩৩), শায়েস্তা মিয়া (৩৫), শামিম মিয়া (৫০)। আটক ব্যক্তিদের বাড়ি কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।