Sylhet Today 24 PRINT

ছাতক-দোয়ারায় শামীম চৌধুরীর শোডাউন

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৮

নৌকার সমর্থনে ছাতক ও দোয়ারাবাজারের নৌপথ ও সড়ক পথে শোডাউন করেছেন সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী।

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে ওই শোডাউন শুরু হয়।

শোডাউনে ১৫শ যানবাহন, ২ হাজার মোটারসাইকেল ও অর্ধশতাধিক নৌকা অংশ নেয়। এতে দুই উপজেলার ২০ হাজার নেতাকর্মী শামীম চৌধুরীকে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রতীক প্রদানের দাবি জানান।

ছাতক শহরের পার্শ্ববর্তী মাধবপুর থেকে দুপুরে শোভাযাত্রা শুরু হয়। হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রা শেষে বিকালে দোয়ারাবাজারে সমাবেশে যোগদান করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, ছাতক-দোয়ারাবাজার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী।

ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় সদস্য প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর ছাতক-দোয়ারা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই শোডাউন ও সমাবেশ করা হয়।

মঙ্গলবার শোডাউনকালে নেতাকর্মীদের পরনে শামীম চৌধুরীর ছবি সম্বলিত বিশেষ গেঞ্জি, যানবাহনে পোস্টার, ব্যান্ড পার্টি ও স্থানে স্থানে বিলবোর্ড ও তোরণ বিশেষ নজর কাড়ে। ছাতক থেকে দোয়ারাবাজার যাওয়ার পথে শতশত মানুষ তাকে অভিনন্দন জানান।

নেতাকর্মীরা জানান, ছাতক দোয়ারার ইতিহাসে এ রকম শোভাযাত্রা নজিরবিহীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.