Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০২ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় পৌর এলাকার কুসুমবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. কবির মিয়া (৫০) হবিগঞ্জ জেলার বাহুবল থানার ঘোষপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক সংক্রান্ত বিরোধের জের ধরে বাহুবল থানাধীন লস্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় ১৯৯৫ সালের ২৫ আগস্ট আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে মারপিট করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন কবির।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.