নবীগঞ্জ প্রতিনিধি | ০২ অক্টোবর, ২০১৮
সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ অক্টোবর সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এক যোগে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে নবীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সভাপতি তৌহিদ-বিন-হাসানের আমন্ত্রণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন মেলা সফল ও সার্থক করতে সাংবাদিকদের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সেলিম তালুকদার, বার্তা সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক প্রতিদিনের সংবাদ ও জালালাবাদ নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, বিজয়ের প্রতিধ্বনির নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আলী আরজদ, সেলিম আহমদ, দৈনিক তরফ বার্তার প্রতিনিধি সুমন আলী খাঁন, দৈনিক প্রভাকরের ভ্রাম্যমাণ প্রতিনিধি এস এম আমীর হামজা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সংবাদ মিডিয়ায় প্রচার করার আহবান জানান।
মেলায় সরকারের বিভিন্ন দপ্তরসহ ৪৫টি স্টল থাকবে বলে জানান তিনি।