সিলেটটুডে ডেস্ক | ০২ অক্টোবর, ২০১৮
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ২০১৮-২০২০ সেশনের নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
গত শনিবার (২৯ সেপ্টেম্বর) সারাদেশে ৮টি বিভাগীয় শহরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সিলেটে নগরীর মিরবক্সটুলাস্থ বিসিডিএস ভবনে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা শাখার অফিসে সিলেট বিভাগের ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে পরিচালনা পরিষদের ৪৩টি পরিচালক পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সিলেট বিভাগ থেকে সিলেট শাখার সভাপতি ময়নুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এ.টি.এম মোশাহিদ উদ্দিন এবং মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ ইমদাদুল হক মছনু নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।
পরবর্তীতে পরিচালকদের ভোটের মাধ্যমে সিলেট শাখার সভাপতি ময়নুল হক চৌধুরী বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, মোঃ সাদেকুর রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক পরিষদের ৪২ জন এবং স্বতন্ত্র একজন পরিচালক নির্বাচিত হয়েছেন।