Sylhet Today 24 PRINT

মাধবপুরে ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি  |  ০২ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের অর্থায়নে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজ এর ছাত্রীদের মাঝে এ স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ সৈয়দ মুদারেকুল হোসাইন, এড. সাজিদুর রহমান সজল, সিনিয়র শিক্ষক আবিদুর রহমান, রোজিনা চৌধুরী, নারী নেত্রী শ্যামলী রাণী দেব, আজিদা খাতুন, তাহেরা খাতুন প্রমুখ।

একই দিন বাঘাসুরা কালিকাপুর উচ্চ বিদ্যায়ের ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.