Sylhet Today 24 PRINT

মেয়র আরিফের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী হকার্স দল সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২ অক্টোবর) বাদ মাগরিব কালেক্টরেট জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মেয়র আরিফুল হকের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত করেন অত্র মসজিদের পেশ ঈমাম।  

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি মো আলকাছ মিয়া, সিনিয়র সহ সভাপতি সামসুল হক, সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী, যুগ্ম সম্পাদক মো. লিটন, চান্দ মিয়া, মহানগর হকার্স দল সভাপতি আব্দুল আহাদ, সিনিয়র সহ সভাপতি নুর ইসলাম, সহ সভাপতি ইলাছ মিয়া, সাধারণ সম্পাদক মো. খোকন আহমদ, সাংগঠনিক সম্পাদক ছালেক মিয়া, যুগ্ম সম্পাদক দিপু মিয়া, খলিল মিয়া, সহ সাধারণ সম্পাদক আনোয়ার মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, ধর্ম সম্পাদক ফরহাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.