Sylhet Today 24 PRINT

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের কমিটি গঠন

সভাপতি এড. মনির উদ্দিন, সম্পাদক এড. গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৮

সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) সিলেট জেলা আইনজীবী সমিতির ৫নং বার হলে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মো. মনির উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েলের পরিচালনায় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।  

সাধারণ সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল, সহ-সভাপতি এডভোকেট নূর উদ্দিন আহমদ, সহ-সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সহ-সভাপতি এডভোকেট মো. আব্দুর রকিব, এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, এডভোকেট গিয়াস উদ্দিন, এডভোকেট সুশীল চন্দ্র দাশ, এডভোকেট জুবায়ের বখত জুবের, এডভোকেট মুহিত লাল ধর, এডভোকেট সামছি খানম চৌধুরী, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট গোলজার হোসেন খোকন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট ফজলুল হক। বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিতে আগামী দুই বছরের জন্য বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকে পুনরায় নির্বাচিত করে ২৫ সদস্য ও ৫ উপদেষ্টা বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি এডভোকেট মো. মনির উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট নূর উদ্দিন আহমদ, সহ-সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল, যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েল, যুগ্ম সম্পাদক এডভোকেট মোহিত লাল ধর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইমরান আহমদ, দপ্তর ও প্রচার সম্পাদক এডভোকেট শাহ্‌ সাহাদত আলী সাকী, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক এডভোকেট গোলজার হোসেন খোকন, অর্থ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী, সহ-অর্থ সম্পাদক এডভোকেট শাহ্ আব্দুল আজিজ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক এডভোকেট ফজলুল হক, সহ-ধর্ম ও সমাজ সেবা সম্পাদক সৈয়দ মুজিবুল হক জাবেদ, ক্রীড়া সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, সহ-ক্রীড়া সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট মো. রহমত আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট সামছি খানম চৌধুরী, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট তাহমিনা রেজা চৌধুরী রিমা, নির্বাহী সদস্য এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ এডভোকেট মো. আনোয়ার হোসেন, এডভোকেট মো. গিয়াস উদ্দিন, এডভোকেট আব্দুল মজিদ খান মানিক, এডভোকেট সুশীল চন্দ্র দাশ, এডভোকেট মো. সাজ্জাদুর রহমান।

নবগঠিত কমিটির উপদেষ্টাবৃন্দরা হলেন- এডভোকেট লুৎফুর রহমান, এডভোকেট আব্দুল মুকিত চৌধুরী, এডভোকেট খন্দকার করিম উদ্দিন আহমদ, এডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট শেখ মকলু মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.