Sylhet Today 24 PRINT

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ। লন্ডন থেকে দেশে ফেরার পর অসুস্থ বোধ করায় তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়েছেন।

সিলেট সিটি কর্পোরেশনের পরপর দুই বারের মেয়র আরিফুল হক চৌধুরী ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ৮ সেপ্টেম্বর স্বপরিবারে লন্ডনে চলে যান। সেখানে তিনি প্রায় ২৩ দিন অবস্থানের পর গত ২৭ শে সেপ্টেম্বর সিলেটে ফেরেন। এরপর তিনি কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। ২৯শে সেপ্টেম্বর তিনি অসুস্থ বোধ করায় সিলেটে প্রথমে ডা. শিশির বসাকের শরণাপন্ন হলে তিনি ঢাকার বিশিষ্ট কার্ডিওলজিস্টি প্রফেসর ডা. মনিরুজ্জামানের কাছে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এর পর দিন তিনি ঢাকায় চলে যান।

আরিফুল হক চৌধুরী ঢাকায় ইউনাইটেড হাসপাতালের বিশিষ্ট কার্ডিওলজিস্টি প্রফেসর ডা. মনিরুজ্জামানের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি ঘাড়ের তীব্র ব্যথার কারণে তিনি নিউরো সার্জনের পরামর্শও নিচ্ছেন।

এদিকে আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনা করে মঙ্গলবার বাদ মাগরিব নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল, হকার্স দলের উদ্যোগের আয়োজিত মিলাদ মাহফিলে আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.