সিলেটটুডে ডেস্ক | ০২ অক্টোবর, ২০১৮
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর পুত্র ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি শিক্ষাবিদ আরিফ ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আরিফ ইকবাল শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সেবক। তাঁর অকাল মৃত্যুতে সিলেটবাসী একজন গুণী মানুষকে হারিয়েছে উল্লেখ করেন তিনি। এ ক্ষতি পূরণ হবার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।