Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ছাত্রলীগের ঝাড়ু মিছিল

গোয়াইনঘাট প্রতিনিধি  |  ০২ অক্টোবর, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটের রুস্তমপুরে উপজেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটি (১নং রুস্তমপুর ইউনিয়নের ছাত্রলীগের নতুন কমিটি) দেয়ায় ফুসে উঠেছেন উপজেলা তৃণমূল ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার (১ অক্টোবর) রাত ১০ ঘটিকার সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে রুস্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের বিতর্কিত কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন তারা।

এসময় কমিটি প্রকাশ কারি নেতাকর্মীদের বিরুদ্ধে ঝাড়ু এবং জুতা নিয়ে বিক্ষোভ মিছিল করেন তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি হাদারপার বাজারসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়।

তৃণমূল ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে ও জসিম উদ্দিনের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন রুবেল আহমদ, বদরুল ইসলাম বদর, ইব্রাহিম খলিল, কামরান আহমদ প্রমুখ।

এদিকে গোয়াইনঘাট উপজেলার তৃণমূল ছাত্রলীগের সভাপতি এ.কে.এম জাকারিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মনসুর ডালিমের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রুবেল আহমদকে সভাপতি ও বদরুল ইসলাম বদরকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট রুস্তমপুর ইউনিয়ন তৃণমূল ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.