Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের বেশিরভাগ সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৮

ফেঞ্চুগঞ্জ উপজেলার বেশিরভাগ সড়কই দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় এগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে দূর্ভোগে পড়েছেন উপজেলাবাসী।

খানা-খন্দে ভরা সড়কগুলোতে যানবাহন চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার হাসপাতাল সড়ক দিয়ে মাইজগাঁও, হাটুভাঙ্গা হয়ে মাইজগাঁও, নিজ ছত্রিশ হয়ে মোঘলপুর, ছবুটিল্লা সড়কের অবস্থা সবচেয়ে বেহাল। দীর্ঘ দিন দরে সড়কে গর্ত, বড় বড় খানা খন্দ ও পানি জমে যানবাহন চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে।

গর্তে পড়ে যানবাহন ও যাত্রীদের দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই। এতে জনদূভোর্গ চরম আকার ধারন করেছে। ফেঞ্চুগঞ্জ হাসপাতাল সড়ক দিয়ে মাইজগাঁও পর্যন্ত সড়ক প্রায় তিন কিলোমিটার, অন্য দিকে নিজামপুর, ফরিদপুর হয়ে হাটুভাঙ্গা দিয়ে মাইজগাঁও পর্যন্ত সড়কটি প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার। এই দুই এলাকার সাথে উপজেলা সদরের যোগা্যোগের প্রধান এই সড়ক দুটি বেহাল দশার কারণে এই এলাকার বাসিন্দারা সবচেয়ে দূর্ভোগে পড়েছেন।
স্থানীয় সরর্দার কলোনীর বাসিন্দা বিলাল জানান, অনেক বছর হয়ে গেল ভাঙ্গা রাস্তায় কেউ সংস্কার করেনি। আমাদের দুঃখ দেখার আসলে কেউ নেই।

সিএনজি চালক নয়ন বলেন, রাস্তায় গাড়ি চালাতেই মন চায় না। শুধু পেটের জন্য জীবনের ঝুকি নিয়ে গাড়ী চালাই।

এ ব্যপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকৌশলী রমাপদ দাশ বলেন, উপজেলার প্রধান সড়কগুলো সড়ক ও জনপথের অধিনে চলে গেছে। বাকি যেটুটু আছে তার মধ্যে সবগুলোতে কাজ করা এই মুহূর্তে সম্ভব নয়। আমরা এই বছর কয়েকটি রাস্তার কাজ করবো। এবং কয়েকটি রাস্তা উপজেলা পরিষদের আওতাধীন আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.