Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিশেষ অভিযান, গ্রেফতার ২৪

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ জুলাই, ২০১৫

হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন পরোয়ানাভুক্ত ও ১৪ জন নিয়মিত মামলার আসামী।

শনিবার (১১ জুলাই) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা জানান, জেলায় হবিগঞ্জ সদর থানায় ২ জন, চুনারুঘাট থানায় ২ জন, মাধবপুর থানায় ৪ জন, বাহুবল থানায় ৬ জন, নবীগঞ্জ থানায় ৫ জন, বানিয়াচং থানায় ৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.