Sylhet Today 24 PRINT

দিরাইয়ে কবরস্থান নিয়ে সংঘর্ষে আহত ১৫

দিরাই প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৮

দিরাইয়ে কবরস্থানের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৩ অক্টোবর) দুপুরে দিরাই বাজারের হাইস্কুল রোডে ছোয়াব আলী ও তোফাজ্জলের লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে তোফাজ্জুলের পক্ষের সাইফুল্লাহ (৪২) গুলজার আহমদ (৪৮ ) মাসুক মিয়া (৫৫)জাহাঙ্গীর (৩৩)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উভয়পক্ষের ১১ জনকে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ছোয়াব আলী ও একই গ্রামের বাসিন্দা তফাজ্জুল মিয়ার লোকজনের মাঝে গ্রামের কবরস্থানের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে এরই জের ধরে এ ঘটনা ঘটে।

তাজপুর গ্রামের তারিফ উল্লাহ জানান, গ্রামের কবরস্থানের জমি সুকৌশলে প্রভাবশালী  ছোয়াব আলী  নিজে আত্মসাৎ করতে চান, তফাজ্জুল মিয়ার লোকজন বাধা দেওয়ার ছোয়াব আলীর লোকজন বাজারে যাওয়ার পথে তার দোকানের সামনে গেলে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়, এতে ১১জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে সিলেটে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.