Sylhet Today 24 PRINT

নিজের কেন্দ্রেই হারলেন পাপলু

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে নিজের কেন্দ্রে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু। তিনি ৭নং ওয়ার্ডের রনকেলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার। তার নিজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনের কাছে ১৩ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

বুধবার সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

সকাল ৮টায় ভোট শুরুর পরপরই গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু এ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২হাজার ৮শ ৫১ জন।

প্রাপ্ত ফলাফলে মোবাইল প্রতীকে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (স্বতন্ত্র) ভোট পেয়েছেন ৯৭৯টি, নৌকা প্রতিকে পাপলু পেয়েছেন ৯৬৬টি ভোট। এ কেন্দ্রে উপনির্বাচনে বিজয়ী হওয়া আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল রাবেল পেয়েছেন ৫৫ ভোট এবং নারিকেল প্রতিকে মেয়র প্রার্থী (স্বতন্ত্র) মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৮১টি ভোট।

উল্লেখ্য, গত ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.