Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ১৯ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০১৮

সিলেটের কানাইঘাটে ৩৮০০ পিস ইয়াবাসহ মো. শাহিন আহমদ (২৪) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর বাজারস্থ মরহুম আইয়ুব আলী সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান। আটককৃতব্যক্তি কানাইঘাটের কালিজুডী গ্রামের নুর হোসেনের ছেলে।

মো. মনিরুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-৯ স্পেশাল কোম্পানি সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল কানাইঘাটে অভিযানে নামে।

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গোয়াইনঘাট উপজেলার লাতু গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩২) একজন পালিয়ে যায়। পরে কৌশলে পালিয়ে যাওয়ার সময় শাহিন আহমদকে আটক করতে সক্ষম হয় র‍্যাব সদস্যারা।

এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৯ লক্ষ টাকা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে। এছাড়া পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.