Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে উন্নয়ন মেলায় রূপালী ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০১৮

সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় ব্যাংকিং উইন্ডোতে রূপালী ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার উদ্যোগে ঋণ গ্রহীতাদের প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত উন্নয়ন মেলার ব্যাংকিং উইন্ডোতে গ্রহীতাদের হাতে ঋণ তোলে দেন রূপালী ব্যাংক লি. এর সিলেট আঞ্চলিক প্রধান শাখার উপমহাব্যবস্থাপক মো. নোমান মিয়া।

সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার ১২ জন গ্রহীতাকে ৩০-৪০ ও ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়।

কৃষি ব্যাংক সুনামগঞ্জ শাখার মুখ্য আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও রূপালী ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক বি.এম. আবুল মিয়ার সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক লি. সুনামগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক শেখ মো. সুজাদুল হক, ডাচ বাংলা ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক শ্রী জ্যোতিলাল গোস্বামী, প্রাইম ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু সুফিয়ান, ন্যাশনাল ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক শামীম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.