Sylhet Today 24 PRINT

দিরাইয়ে উন্নয়ন মেলার উদ্বোধন

দিরাই প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০১৮

'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজ উদ্দিন হোসেন প্রমুখ।

সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.