Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়ার হাওরের বিলের ইজারা বাতিলের দাবিতে তাহিরপুরে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০১৮

টাঙ্গুয়ার হাওরের অন্তর্ভুক্ত হানিয়া কলমা বিলের ইজারা বাতিলের দাবিতে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) টাঙ্গুয়া হাওরপাড় বংশীকুন্ডা বাজারে 'ইজারা হঠাও, টাঙ্গুয়ার হাওর বাঁচাও' এই প্রতিপাদ্যে টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক সহব্যবস্থাপনা সোসাইটির আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক সহব্যবস্থাপনা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলার লামাগাঁও গ্রামের বাসিন্দা বজলু মিয়া, উত্তর শ্রীপুর টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক সহব্যবস্থাপনা সোসাইটির সভাপতি আব্দুছ ছত্তার, দক্ষিণ বংশীকুন্ডা টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক সহব্যবস্থাপনা সোসাইটির সভাপতি রাখাল সরকার, টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক সহব্যবস্থাপনা সোসাইটির ইন্দ্রপুর গ্রাম কমিটির সভাপতি অকিল তালুকদার প্রমুখ।

বক্তারা রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের অন্তর্ভুক্ত হানিয়া কলমা বিলের ইজারা বাতিলের দাবিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.