Sylhet Today 24 PRINT

এক রুটি নিয়ে সংঘর্ষে দুই গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমায় হোটেলে রুটি খাওয়া নিয়ে দু-পক্ষের সংর্ঘষে ৫ জন আহত হয়েছেন। বৃস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

দক্ষিণ সুরমার কদমতলী এলাকার নাঈম সিএনজি পাম্পের সামনে এ সংর্ঘষ চলাকালে  সিলেট-জকিগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সূত্র জানায়, দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী রুচি রেস্টুরেন্টে বসে রুটির অর্ডার করেন সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড খান বাড়ির এক বাসিন্দা। তখন ঐ হোটেলের শ্রমিক রুটি দিতে বেশি সময় নেন। এ নিয়ে ঐ হোটেল শ্রমিককে মারপিট করেন খান বাড়ির ঐ বাসিন্দা। এতে বাধা প্রদান ও খানবাড়ির বাসিন্দাকে মারপিট করেন কদমতলী ২৬ নম্বর ওয়ার্ডের পাঠান পাড়ার বাসিন্দা সিপু, ফরহাদ, মেহেদি হাসান সহ আরো অনেকেই।

মারপিটের পর খানবাড়ির বাসিন্দা তার এলাকায় গিয়ে মারপিটের কথা বলেন এবং খানবাড়ি এলাকার লোকদের নিয়ে দেশিয় অস্ত্র সহকারে হামলা চালান পাঠানপাড়ার লোকদের উপর। এতে করেই দুই পক্ষের মধ্যে সংর্ঘষের সৃষ্টি হয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে এসএমপি’র দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৪টার দাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ আব্দুল ওয়াব বলেন, দক্ষিণ সুরমায় সংর্ঘষের খবর পেয়ে এসএমপি’র মোগলাবাজার ও দক্ষিণ সুরমা থানার ওসি পুলিশ নিয়ে গিয়ে ঘটনা শান্ত করেন। বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বলেন, সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর এবং ২৭ নম্বর ওয়ার্ডের খানবাড়ি ও পাঠানপাড়া লোকদের মধ্যে হোটেলে রুটি খাওয়া নিয়ে সংর্ঘষের সূত্রপাত হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.