Sylhet Today 24 PRINT

নগরীতে পুলিশ সদস্যের এক লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০১৮

নগরীর শেখঘাটে কাজির বাজহার সেতুর সম্মুখে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক পুলিশ সদস্য। ছিনতাইকতারীরা ওই পুলিশ সদস্যের কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আর্মড পুলিশের এএসআই ব্যাংকে জমা দেওয়ার এক লাখ টাকা নিয়ে বাসা থেকে ব্যংকে জানচ্ছিলেন। কাজির সেতুর সামনে আসামাত্র একদল ছিনতাইকারী তার টাকা ছিনিয়ে নেয়।

পুলিশ সদস্যের টাকা খোয়া যাওয়ার কথা স্বীকার করলেও একে ছিনতাই বলতে নারাজ সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া। তিনি বলেন, পকেটমার এই নিয়ে গেছে বলে মনে হচ্ছে। আমরা টাকা উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.