Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী বরাবরে সিলেটের শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

প্রধানমন্ত্রী বরাবরে ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট-২১৫৯ এর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। এর আগে দক্ষিণ সুরমা বাইপাস কেন্দ্রীয় ট্রাক অফিস থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকে কার্যালয়ে স্মারকলিপি প্রদানের পর এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত  সিলেট জেল ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট-২১৫৯ এর১ সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরী সভাপতি মো. আব্দুস ছালাম, সহ সভাপতি মো. হাসমত আলী (হাসু) সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক মো. আরিফ হোসেন (হিরা), সহ সম্পাদক মো. আহমদ আলী স্বপন,  সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মো. মানিক মিয়া, কোষাধ্যক্ষ মো. রাজু আহমদ (তুরু), সদস্য মো. কানু মিয়া, মো. লায়েছ মিয়া, মো. আব্দুল জলিল, মো. আলী আহমদ, মো. শরীফ আহমদ প্রমুখ।  

স্মারকলিপিতে ৮ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে- (১) সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলার জামিনযোগ্য বিধান সন্নিবেশন করা। (২) শ্রমিকের দণ্ডে ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকার পর্যন্ত অর্থদণ্ডের বিধান যুক্ত করা। (৩) সড়ক দুর্ঘটনা জটিলতার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা। (৪) ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণীর স্থলে ৫ম শ্রেণী নির্ধারণ। (৫) কাগজপত্র চেকিং/রং/রেলিং এর নামে সড়কে পুলিশের অহেতুক হয়রানী বন্ধ করা। (৬) ওয়েস্কেলে জরিমানা পরিমাণ কমানো ও শাস্তি বাতিল দাবী। (৭) আইনে কোন কোন ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ না থাকায় জটিলতা সৃষ্টির সংশোধন ও (৮) আলোচনার মাধ্যমে অন্যান্য আইন আইন সংশোধনের উদ্যোগ নিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.