Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচ পরবর্তী র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর তাজিকিস্তান বনাম ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের মধ্যকার ম্যাচ পরবর্তী র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সিলেট জেলা স্টেডিয়ামে এই র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এই র‌্যাফেল ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ ও লোকাল অর্গানাইজিং কমিটির কো-চেয়ারম্যান মো. কামরুল আহসান, বিপিএম

র‌্যাফেল ড্র বিবরণী
১ম পুরস্কার (টিভিএস মটরসাইকেল) যার টোকেন নম্বর ৪০২৬২, ২য় পুরস্কার (মিনিস্টার ফ্রিজ) যার টোকেন নম্বর ২৯৪২৪ ও ৩য় পুরস্কার (মিনিস্টার টিভি) যার টোকেন নম্বর ৩৭৮২৯।

এ ব্যাপারে ৬ অক্টোবর শনিবার বিকেল ৪টার মধ্যে  সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের নিকট যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.