Sylhet Today 24 PRINT

‘দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

ইব্রাহিম স্মৃতি সংসদের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সিলেটের সোবহানীঘাট চালিবন্দররস্থ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও সংসদের সভাপতি ডা. আরমান আহমদ শিপলু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বিশ্ব সভায় শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে তুলে তুলেছেন। শেখ হাসিনার হাতেই দেশ ও জাতির ভবিষ্যৎ নিরাপদ। বাংলাদেশের এ অগ্রযাত্রাকে রুখে দিতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এক হচ্ছে। দেশবিরোধী এ সকল ষড়যন্ত্র মোকাবেলায় শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে সকলকে প্রস্তুত থাকতে হবে।
 
যুব নেতা মেহেদী কাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রুহুল মালিক ছুটন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা গয়াছ আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ময়নুল ইসলাম ফয়ছল, মহানগর যুবলীগ নেতা ময়নুল হক চৌধুরী ইলিয়াছি দিনার, সাজলু লস্কর, বদরুল হোসেন খান কামরান, জলিল আহমদ, শেখ আবুল হাসনাত বুলবুল, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সুমন ইসলাম খান, শুভ্রত সামন্ত সরকার, নাজমুল ইসলাম, মিফতাহুল হোসেন লিমন, আলী হোসেন আলম, নাজির হোসেন লাহিন, ফয়জুন নুর জাকি, নিজাম উদ্দিন আহমদ, ময়নুল ইসলাম রনি, শাহ আলম বাসিত, শহিদুল ইসলাম ওহিদ, শেখ রওশন ইজদানি, দেলওয়ার হোসেন, খালেদ আহমদ চৌধুরী, আরাফাত আহমদ, সালমান আহমদ, জামিল হোসাইন, তৌকির আহমদ ফাহিম, রুবেল আহমদ, আফজাল উল আলম, শাহিন আহমদ, আব্দুস সাগর ছাদিক, খালেদ আজিজ, শামীম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.