সিলেটটুডে ডেস্ক | ০৪ অক্টোবর, ২০১৮
সিলেটের জেলা ও মহানগর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ২শতাধিক নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ৩ ও ৪ অক্টোবর বুধবার ও বৃহস্পতিবার বিচারপতি উবায়দুল হাসান ও এস.এম. কুদ্দুস জামান এবং বিচারপতি রেজাউল হক ও জাফর আহমদের দ্বৈত বেঞ্চে এই জামিনের আদেশ প্রদান করা হয়। উচ্চ আদালতে মামলা পরিচালনা করেন এডভোকেট কামরুজ্জামান সেলিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের কোতোয়ালী, জালালাবাদ, শাহপরান ও বিমানবন্দর থানায় পুলিশের দায়ের করা একাধিক মামলায় জামিন লাভ করলেন বিএনপি নেতাকর্মীরা।