Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জ সফরে আসছেন সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

সিলেট ও সুনামগঞ্জে দু’দিনের সফরে আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সিইসির সফরসূচি অনুযায়ী শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে প্লেনে করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যাবেন। বিকেল ৪টায় সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর রাতে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন সিইসি।

পরদিন শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় তিনি সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন। বিকেল ৩টায় সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেট ও সুনামগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন।

পরদিন রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনে করে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসির এ সফরসূচির তথ্য সিলেটে কর্মরত নির্বাচনী কর্মকর্তা এমদাদুল হক নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.