Sylhet Today 24 PRINT

শপিং ব্যাগে রাতারগুল সুরক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুলাই, ২০১৫

এবার জলার বন রাতারগুল সুরক্ষার আহ্বান সম্বলিত শপিং ব্যাগ নিয়ে এলো ফ্যাশন হাউস 'শ্লোগান'। জনসচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলোচিত এই ফ্যাশন হাউসটির সাথে সংশ্লষ্টিরা।

এরআগে কীন ব্রিজ, নদী বাঁচাও ও রানা প্লাজা নিয়ে শপিং ব্যাগ করে ব্যাপক প্রশংসিত হয় নগরীর জিন্দাবাজারের রাজা ম্যানশনস্থ ‌ফ্যাশন হাউস শ্লোগান।

রোববার দুপুরে রাতারগুল সুরক্ষার আহ্বান সম্বলিত শপিং ব্যাগের মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কবি শুভেন্দু ইমাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, শপিং ব্যাগটির শিল্প নির্দেশক অরুপ বাউল, নাট্যকর্মী দ্বোহা চৌধুরী, আরিফা খাতুন কচি, সঙ্গিতা দাশ ও শ্লোগানের সত্ত্বাধিকারী উজ্জ্বল চক্রবর্তী।

শপিং ব্যাগের শিল্প নির্দেশক, নাট্যকর্মী অরুপ বাউল বলেন, সিলেটের গোয়াইনঘাটে অবিস্থত দেশের সর্ববৃহৎ জলারবন রাতারগুল পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু হওয়ার পর থেকেই এর পরিবেশগত দিক হুমকীর মুখে পড়ে। বনের কর্তৃপক্ষও রাতারগুলের পরিবেশ সুরক্ষার ব্যাপারে উদাসীন। এমন পরিস্থিতিতে জনগনকে সচেতন করার জন্যই 'সেভ রাতারগুল' আহ্বান জানিয়ে এই শপিং ব্যাগ করা হয়েছে। ‌

ফ্যাশন হাউস শ্লোগান'র সত্ত্বাধিকারী উজ্জ্বল চক্রবর্তী বলেন, কেবল ব্যবসার জন্য নয়, শ্লোগান শুরু থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনসচেতনামূলক কর্মকান্ড চালিয়ে আসছে। সে লক্ষ্যে 'সেভ রাতারগুল' শিরোনামে শপিং ব্যাগ বাজারে আনা হয়েছে। শ্লোগান থেকে যে কোনো পোষাক কিনলেই ক্রেতাদের এই ব্যাগ দেওয়া হবে। এতে রাতারগুল রক্ষার আহ্বান ঘরে ঘরে পৌছে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.