Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ জুলাই, ২০১৫

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় ২ লাখ ৩১ হাজার টাকার ভারতীয় অবৈধ মদ আটক করেছে ৮বিজিবি। রোববার ভোররাত থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরচিালনা করে এগুলো আটক করা হয়।

৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানাযায়, সদর উপজেলার ডলুরা সীমান্ত এলাকায় ধোপাজান চলতী নদীর পাড় থেকে ৭০ হাজার টাকা মূল্যেও ৪৭ বোতল ও বনগাও ইউপির কান্দাগাও থেকে ১লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ৮৯বোতল এবং তাহিরপুরের পুরাতন লাউড়েরগড় এলাকায় ২৭হাজার টাকা মূল্যের ১৮বোতল অবৈধ ভারতীয় মাদক আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে দৌড়ে পালিয়ে যায়।

সুনামগঞ্জ ৮-বিজিবি অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সকল ধরণের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সর্বদা সজাগ রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে সকল ধরনের অপতৎপরতা দমন করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.