Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নিসচার জনসচেতনামূলক লিফলেট বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গলস্থ চৌমুহনা চত্বরে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যসহ ট্রাফিক পুলিশের সদস্যরা পথচারী ও বিভিন্ন প্রকার যানবাহন চালকদের হাতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, (নিসচা) উপজেলা শাখার সহসভাপতি, মো. আব্দুল মতিন, কার্যকারী সদস্য মো. দুলু মিয়া। সদস্য, মো. সুমন মিয়া, আমিনুল ইসলাম রাজুসহ শ্রীমঙ্গল থানা ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আব্দুল মতিন, কনস্টেবল মো. হেলাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.