Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সনাতন চেতনা আন্দোলনের বস্ত্র বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন চেতনা আন্দোলন মুন্সীবাজার আঞ্চলিক শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ীতে এ বস্ত্র বিতরণ করা হয়।

শাখার সভাপতি কালীপদ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতন চেতনা আন্দোলন, মৌলভীবাজার এর সভাপতি ডা. বাসুকী রঞ্জন ধর।

কালীপদ দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতন চেতনা আন্দোলন, মৌলভীবাজার এর সহসভাপতি অশোক বিজয় দেব কাজল, সহসভাপতি অসিত রঞ্জন দেব, সাধারণ সম্পাদক এডভোকেট দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল, যুগ্ম সম্পাদক এডভোকেট দিপক কুমার ধর, যুগ্ম সম্পাদক অবিনাশ দেব, কোষাধ্যক্ষ শুভ্রাংশ নারায়ন মল্লিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রমোদ চন্দ্র দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, শিক্ষক প্রসেনজিৎ চন্দ, মুন্সীবাজার দুর্গাবাড়ীর সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, সনাতন চেতনা আন্দোলন মুন্সীবাজার আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক বিধান দাস চৌধুরী, গৌরাঙ্গ দাস, মিশন দাস, গঙ্গেশ দেবনাথ, দিলীপ ঘোষ, প্রতাপ শব্দকর, উপেন্দ্র শব্দকর প্রমুখ।

অনুষ্ঠানে অর্ধশতাধিক অসহায় দরিদ্র নারী-পুরুষের মধ্যে শাড়ী ও ধুতি বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.