Sylhet Today 24 PRINT

বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট |  ১২ জুলাই, ২০১৫

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সিলেটের উদ্যোগে আজ রবিবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয় সিলেট শাখার অন্যতম নেতা আহমদ শাহীনের সভাপতিত্বে ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা এমএনএম তানভীর ও সায়েদ আহমদ কাবেরী’র যৌথ পরচিালনায় ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ’র সাবেক সদস্য ও সিলেট জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত সাংগঠনিক সম্পাদক এবং ল’ কলেজ ছাত্র সংসদ’র ভিপি মাহবুবুল হক চৌধুরী।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল সিলটে মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল। বিশেষে অতিথি হিসাবে বক্তব্য রাখনে সিলটে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, সিলেট সদর উপজলো ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন এম রবিন, জেদ্দা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, ইউপি সদস্য গিয়াস আহমদ, মহানগর ছাত্রদল নেতা রুণু আহমদ, কামরুল হাসান, মাজেদ খান, সাঈদুর রহমান, তারেক আহমদ চৌধুরী সিলটে মহানগর ছাত্রদল নেতা আব্দুল আহাদ সুমন, মদন মোহন কলজে ছাত্রদল নেতা আফজল হোসেন, কামরুজাম্মান রোমান, তারেক আহমদ, রুবেল মিয়া, আতিক ইসলাম, সুলতান, আরমান, সালাম, সজল। ইফতার মাহফিল ও আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ছাদেক আহমদ ফারুকী। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা এস এম জুয়েল, নাহিয়ান আহমদ, আবু তাহের, জুনায়েদ আহমদ, মর্তুজা আহমদ, আব্দুল কাইয়ুম, আকিরুল ইসলাম চৌধুরী জিসান, সাফওয়ান আহমদ কোরেশী, ফয়সল আহমদ, হেলাল আহমদ, সৈয়দ জিল্লুর রহমান নাঈম, মিজান আহমদ, রাসেল আহমদ, নাঈম আহমদ, আব্দুল আহাদ, এহসান আহমদ, হাফিজ আহমদ, রুমেল আহমদ, মারজানুল ইসলাম, সুহেল আহমদ, শফিক আহমদ, মিনহাজুর রহমান, রুবেল আহমদ, নাহিদ আহমদ প্রমুখ। 

ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং বিগত ৩ মাসের গণতান্ত্রীক আন্দোলন সংগ্রামে শহীদের রুহের মাগফিরাত এবং সাবেক সফল ৩বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ও বর্তমান স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারাগারে রাজবন্দি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, ছাত্রনেতা আহমদ চৌধুরী ফয়েজ, বুরহান আহমদ রাহেল, উসমান গণি, নবীন রেজা চৌধুরীসহ সকল শীর্ষ ও স্থানীয় নেতা কর্মীদের সুস্থতা কামনা করে এবং অক্ষত অবস্থায় জননেতা এম ইলিয়াছ আলী ও ইফতেখার আহমদ দিনারসহ গুমকৃত সকল নেতা কর্মীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.