Sylhet Today 24 PRINT

শমশেরনগর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় শমশেরনগর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে আব্দুল মুকিত মুকুলকে সভাপতি ও আবুল লেইছকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি শমশেরনগর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

শমশেরনগর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ছাতির আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ শাহাব উদ্দীন আহমদ। সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. দুরুদ আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি মো. আসলম, কমলগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুল মতিন, এম. এ. ওয়াহিদ রুলু, মোক্তাদির হোসেন, আব্দুল খালিক, আব্দুল আজিজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.