Sylhet Today 24 PRINT

বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: কামরান

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৮

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বিএনপি-জামায়াত নাশকতা ও নৈরাজ্যের সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে গেছে ঠিক তখনই দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা সৃষ্টি করছে। এ স্বার্থান্বেষী মহলের সকল প্রকার নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে ও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় তিনি জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলতে আগামী ১০ অক্টোবর সকালে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে সোবহানীঘাট দলের কার্যালয়ে আসা এবং প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান।

শনিবার (৬ অক্টোবর) সকালে সোবহানীঘাটস্থ দলের কার্যালয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, আব্দুল খালিক, কয়েছ গাজী, সহ সাধারণ ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, নুরুল ইসলাম পুতুল, দিবাকর ধর রাম, আব্দুর রহমান জামিল, প্রদীপ পুরকায়স্থ, বন ও পরিবেশ সম্পাদক জগদীশ দাস, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজামান, সদস্য সালেহ আহমেদ, সেলিম, আব্দুস ছোবহান, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গিরদার, আসাদুজামান আসাদ, বেলাল খান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক আবদুল হাই আল হাদী, গোলাম হাছান চৌধুরী সাজন, ইলিয়াছি দিনার, শেখ আবুল হাসনাত বুলবুল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার ছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.