Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে তিনদিনের উন্নয়ন মেলার সমাপ্তি

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (অতি: দায়িত্ব) আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও শহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.