Sylhet Today 24 PRINT

ছাতকে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

ছাতক প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি হয়েছে। শনিবার (৬ অক্টোবর) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা।

উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন বিভাগের ৬০টি স্টলের মধ্যে প্রথম স্থান লাভ করে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ, দ্বিতীয় স্থান উপজেলা সমবায় অফিস ও তৃতীয় স্থান লাভ করে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গোবিন্দগঞ্জ অফিস।

এছাড়া জয়ীতা ফুড কর্নার এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পকে বিশেষ পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি।

এর আগে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত উন্নয়ন মেলার প্রায় ৬০টি স্টল ঘুরে তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও ধন্যবাদ জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.